ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, রুল জারি হাইকোর্টের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 137
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর বলেন, নারী ও পুরুষ ফুটবলদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলার বছরে ৫০/৬০ লাখ স্যালারি পান। অথচ নারী ফুটবলার বছরে ৬ থেকে ৭ লাখ টাকা স্যালারি পান। নারী ফুটবলারদের নিয়মিত স্যালারি দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। কোনো খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি।

এসব বৈষম্য চ্যালেঞ্জ করে গত সপ্তাহে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, রুল জারি হাইকোর্টের

আপডেট সময় : ০৮:৩৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫