ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

পুরাকীর্তি সুরক্ষা কমিটির কালু শাহ (র.) মাজার পরিদর্শন

মো: আবুল মনসুর, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ
  • আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 263
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল-এর একটি প্রতিনিধি দল আজ সোমবার বেলা ১১টায় নগরীর ঐতিহাসিক হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (র.) এর মাজার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল বলেন, প্রাচীন মাজারসমূহ ইসলামী স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন এবং সুফি সাধকদের ত্যাগ-তিতিক্ষার স্মারক। এই সুফি সাধকেরা এ অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করে ইসলামের প্রসার ঘটিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম শাহ সুফি সৈয়দ কালু শাহ (র.), যিনি ময়মনসিংহ নগরীতে সমাহিত। উল্লেখ্য, কিছুদিন আগে একদল দুর্বৃত্তের হামলায় মাজারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রতিনিধি দল বলেন, ময়মনসিংহের ঐতিহ্য সম্প্রীতির বন্ধনে গড়ে উঠেছে, যা অটুট রাখতে হবে। ইসলামী স্থাপত্য ও সুফি সাধকদের সমাধিস্থল সুরক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্থায়ী উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। এসময় জানানো হয়, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত কালু শাহ (র.) মাজারের পুনঃসংস্কার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল-এর সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক স্বপন ধর, কবি সরকার আজিজ, আব্দুল কাদের চৌধুরী, মো. নুর আলী চিশতি, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য কবি আফতাফ আহমেদ মাহবুব, মোহাম্মদ মাসুদ চিশতি, সাংবাদিক শফিয়েল আলম সুমন, সাংবাদিক মো. বোরহান উদ্দিন আল মাছুম, তানজিল হোসেন মুণিম, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সভাপতি পীর খলিলুর রহমান চিশতি, সংগঠনের জহিরুল আমিন রুবেল, মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুরাকীর্তি সুরক্ষা কমিটির কালু শাহ (র.) মাজার পরিদর্শন

আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫