ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো অঞ্চল আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে ইরানের যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 46
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। তিনি একই সঙ্গে যেকোনও সঙ্কটে যুদ্ধের পরিবর্তে কূটনীতিক পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছেন। এই মন্তব্য তিনি বুধবার তুরস্কের পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় করেছেন।

এরদোয়ান উল্লেখ করেছেন, “আরও ছড়িয়ে পড়া এবং পুরো অঞ্চলকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগেই যুদ্ধ বন্ধ করতে হবে। কূটনীতিকে সুযোগ দেওয়া হলে এটি অর্জন করা সম্ভব।” তিনি আরও বলেন, তুরস্ক এই স্পর্শকাতর সময়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় সব প্রস্তুতি গ্রহণ করছে।

গত সপ্তাহে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তুরস্কের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসা দুটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ওই অঞ্চলে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের বিমান ও রাডার ঘাঁটি রয়েছে। এর পর থেকে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এরদোয়ান জানান, আঙ্কারা যুদ্ধ অবসানের জন্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ১২ দিন আগে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার আগে তুরস্ক মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। এর পর থেকে এরদোয়ান বারবার সংঘাত নিরসনে কূটনীতির আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, তুরস্কের জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনও হুমকির পাল্টা জবাব দেওয়া হবে।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এর চেয়ারম্যান ওজগুর ওজেল বলেন, ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখার কারণে এরদোয়ান সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করছেন না, যা ট্রাম্পকে আরও উৎসাহিত করছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতের সময় তুরস্কের সংবেদনশীলতাকে গুরুত্ব দিচ্ছে না।

এরদোয়ান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পদক্ষেপের সমালোচনা করেছেন এবং মার্কিন-ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করতে এড়িয়ে গেছেন।

সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুরো অঞ্চল আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে ইরানের যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬