ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়া থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, ঈদের আগেই বাস্তবায়নের লক্ষ্য

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 205
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনি অঙ্গীকারের অগ্রাধিকারপ্রাপ্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক (পাইলট) বাস্তবায়ন চূড়ান্ত করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের অগ্রগতি তদারকি করছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় দেশের আট বিভাগের আটটি উপজেলায় পাইলট কার্যক্রম চালু হবে। তবে ঢাকার বাইরে প্রথমে বগুড়া জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হতে পারে।

কর্মসূচি পরিচালনায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুবিধাভোগী নির্বাচন, নকশা ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করেছে। সরকার আসন্ন ঈদুল ফিতরের আগেই কার্ড বিতরণ শুরু করার লক্ষ্য নিয়েছে।

ফ্যামিলি কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাতীয় পরিচয়পত্রভিত্তিক কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বগুড়া থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, ঈদের আগেই বাস্তবায়নের লক্ষ্য

আপডেট সময় : ০৬:১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬