ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাউফলের কৃতি সন্তান মাহফুজুর রহমান সবুজ বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 82
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন বাউফলের কৃতি সন্তান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়। প্রজ্ঞাপনের স্মারক নং- বশিবো/বিঅ/২০২৬/৩৩৩২ তারিখ: ০৪/১০/২০২৬ ইং। মো: মাহফুজুর রহমান সবুজ বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি আব্দুল খালেক মিয়ার কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, মেধাবী, বিনয়ী ও জনবান্ধব হিসেবে সর্বমহলে পরিচিত।

তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনের পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দলের দুঃসময়ে রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন। এই গুণী শিক্ষানুরাগী ও রাজনীতিবিদকে বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে মনোনীত করায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

নব মনোনীত সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। শহীদ জিয়ার শিক্ষা ও উন্নয়ন দর্শনকে বুকে ধারণ করে এই প্রাচীন বিদ্যাপীঠকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সর্বস্তরের জনগণ, শিক্ষকমন্ডলী ও আমার প্রাণপ্রিয় বিলবিলাসবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এদিকে তার এই মনোনয়নে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের মাতৃভূমি পএিকার সম্পাদক খাদিজা আক্তার পূন্নী ও ব্যবস্হাপনা সম্পাদক মেসমাউল আলম মোহন। এক যৌথ অভিনন্দন বার্তায় তারা বলেন, “মো: মাহফুজুর রহমান সবুজ কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক, দায়িত্বশীল ও দূরদর্শী। তার মতো একজন প্রজ্ঞাবান, সজ্জন ও জাতীয়তাবাদী আদর্শের মানুষকে বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সফল সাংবাদিক ও দক্ষ সংগঠক হিসেবে পবিপ্রবিতে তিনি যেমন মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তেমনি তার জ্ঞানদীপ্ত নেতৃত্ব ও উন্নয়নমুখী চেতনা এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলের কৃতি সন্তান মাহফুজুর রহমান সবুজ বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

আপডেট সময় : ১২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬