ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মির্জা সামসুল আলম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 177
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতের কণ্ঠশিল্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর ঢাকা মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ শূফি মির্জা সামসুল আলম চিশতী-নিযামী (রহ.) এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়েছে। এইদিনে বাদ আছর আজিমপুর কবরস্থানে তার রওজা মোবারকে শ্রদ্ধা নিবেদন ও নিদেহী আত্মার শান্তি কামনা করা হবে।

২০২৪ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়।

১৯৫৪ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. শহীদুল্লাহ্ হলে চাকরিতে যোগদান করেন, কলাভবনেও দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের ব্যাক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ এর রণাঙ্গনে ২নং সেক্টরের দেশমাতৃকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭৩-৭৪ সালে তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্র সংসদে জিএস নির্বাচিত হন।

এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ১৯৮১ সাল থেকে লোকসংগীত এর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ও বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের দুইবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

মহান এই ব্যক্তিত্বের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মির্জা সামসুল আলম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল

আপডেট সময় : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬