ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 84
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:
ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি নূর নবী পাটোয়ারী (৭০) নামে পরিচিত।

নিহতের ছেলে মো. রাকিবুল ইসলাম জানান, শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে প্রায় ৩০০ গজ উত্তরে নদীর তীরে তার বাবার মরদেহ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের ভাষ্য, নূর নবী পাটোয়ারী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ডিমেনশিয়ায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-পরিচয়ও বলতে পারতেন না।

নিহতের ছেলে থানায় লিখিত আবেদন করে জানিয়েছেন, তার বাবার মৃত্যুর ঘটনায় পরিবারের কারও কোনো সন্দেহ নেই এবং এ বিষয়ে তারা কোনো মামলা-মোকদ্দমা করবেন না। তাই মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছেন।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি

আপডেট সময় : ০১:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬