ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে কঠিন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 169
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো তথা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বহু তারকারা। কিন্তু এ নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি গায়ক। তবে নিজ দেশের এমন পরিস্থিতি দেখে এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি।

আগামী ৯ মে আবুধাবিতে অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর বৃদ্ধি পাওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক ও তার সহকারী দল।

সামাজিক মাধ্যমে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন অরিজিৎ সিং। সেখানে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবুধাবির অনুষ্ঠান ৯ মে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা। ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

সব শেষে অরিজিতের পক্ষ থেকে লেখা হয়, ‘আপনাদের থেকে ক্রমাগত ভালোবাসা ও সমর্থন পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে সুখস্মৃতি বোনার অপেক্ষায় আমরাও রয়েছি।’

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু পেহেলগাম কাণ্ডের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠানও বাতিল করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে কঠিন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং

আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫