ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

মধুপুরে দুর্বৃত্তের হামলায় দুই ভাই মারাত্মক ভাবে আহত 

বাবুল রানা
  • আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 119
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ভট্টবাড়ি এলাকায় দুর্বৃত্তরা দুই ভাইকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

আহতরা হলেন গোলাবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মোঃ আবু তালেবের ছেলে মোঃ মনিরুজ্জামান আসিফ (৩৫) ও তার ছোট ভাই মোঃ মহসিন (২৭)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় ভট্টবাড়ি বাজারে এঘটনাটি ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান আসিফ জানান, কয়েকদিন আগে ভট্টবাড়ি গ্রামে দুই পরিবারের দুই মহিলার মধ্যে ঝগড়া হয়।

এই বিষয়ে দুই পক্ষের সম্মতিক্রমে স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম সোহেলের উদ্দ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে মিমাংসা উদ্দেশ্যে আলোচনায় বসি।

মিমাংসার শেষ পর্যায়ে দুপক্ষের মধ্যে একটু কথা-কাটাকাটি হয়। আমি তাদেরকে থামাতে গেলে তৃতীয় পক্ষের এক ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এনিয়ে তার সাথে আমার তর্কবির্তক হয়। এ সময় আমার ছোট ভাই মহসিন এগিয়ে এলে তার সাথে ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে সোহেল মেম্বার দুই পক্ষকে ডেকে আপোষ মিমাংসা করে দেন এবং তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিয়ে পরবর্তীতে বসবেন বলে জানিয়ে দেন।

এমতাবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে আমার ছোট ভাই ভট্টবাড়ি বাজার করতে গেলে সেখানে আগে থেকে ওতপেতে থাকা আঃ সামাদ ও তার দুই ছেলে সাহেব আলী ও শহিদ, মৃত আঃ সাত্তারের ছেলে এমদাদুল, সোহাগ, মজিবরের ছেলে তোফাজ্জল সহ আরও অনেকে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটাইতে থাকে। আমি শোনার পর বাজারে আমার ভাইকে বাঁচাতে গেলে তারা আমাকেও এলোপাতাড়ি ভাবে পিটাইতে থাকে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার হাত কেটে যায় এবং আমার ছোট ভাইয়ের হাত ভেঙে দেয়। 

পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।  এ ঘটনায় আহতদের মা মমতাজ বেগম বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুপুরে দুর্বৃত্তের হামলায় দুই ভাই মারাত্মক ভাবে আহত 

আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫