ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

ময়মনসিংহে তথ্য অফিসের ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানে তারুণ্যের জয়গান

মকবুল হোসেন,
  • আপডেট সময় : ০৮:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 153
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ’ গানে মুখরিত হয় বৃহস্পতিবারের ময়মনসিংহ নগরী।

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এ দিন সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সুসজ্জিত ট্রাকে সঙ্গীতশিল্পীরা ময়মনসিংহ সদর উপজেলা থেকে সঙ্গীত পরিবেশন শুরু করে দুপুরে জেলা পরিষদের সামনে এসে পৌঁছায়। এসময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিভাগীয় নগরীতে সঙ্গীতানুষ্ঠান উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, ভ্রাম্যমাণ এ সঙ্গীতানুষ্ঠান ময়মনসিংহের মানুষের মাঝে তারুণ্যের জয়গান পৌঁছে দিচ্ছে। শিল্পীরা তাদের গানে নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজের ত্যাগ-তিতিক্ষা ও স্বপ্নের কথা তুলে ধরছেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, সহকারী তথ্য অফিসার রুকুনুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এরপর জেলা প্রশাসন কমপ্লেক্স হয়ে ভ্রাম্যমাণ লাল-সবুজ ট্রাকে সঙ্গীতদল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, কাঁচিঝুলি মোড়, ব্রিজ মোড়, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, খাগডহর, রহমতপুর বাইপাস, ত্রিশাল বাসস্ট্যান্ড, ঢাকা বাইপাস, দীঘারকান্দাসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে দিনব্যাপী তারুণ্যের গান পরিবেশনকালে জনমনে ব্যাপক উদ্দীপনা সঞ্চার হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে তথ্য অফিসের ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানে তারুণ্যের জয়গান

আপডেট সময় : ০৮:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫