ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ময়মনসিংহে বৃষ্টির মধ্যেও ঈদুল আজহার জামাতে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 113
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে বৃষ্টিস্নাত সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ঈদগাহ ও মসজিদমুখী হন।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে সকাল ৮টা ৩০ মিনিটে একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
ঈদগাহ মাঠের প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক মুসল্লির পক্ষে ঈদগাহ মাঠে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। ফলে নগরীর বিভিন্ন মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। তবে প্রতিকূল আবহাওয়া মুসল্লিদের ধর্মীয় উৎসাহে কোনো প্রভাব ফেলতে পারেনি।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকে নিজ নিজ এলাকায় কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বৃষ্টির মধ্যেও ঈদুল আজহার জামাতে মুসল্লিদের ঢল

আপডেট সময় : ০৫:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬