ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 127
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিগারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ মহানগর পূর্ব থানা ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সভায় বক্তব্য রাখেন বিএনপি মহানগরের প্রতিষ্ঠাতা দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নাইমুল করিম লুইন, ছাত্রদল মহানগরের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, সভাপতি গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি প্রমুখ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
এসময় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬