সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ-৪ সদর আসনে ধানের শীষের জয়, মাঠে সক্রিয় ছিলেন কাজী জাকিরুল হক তোহা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 169
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ৭ হাজার ৭৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ কামরুল আহসান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৮০ ভোট।

নাসিরাবাদ কলেজ কেন্দ্রেও ধানের শীষ এগিয়ে ছিল। ভোটের দিন কেন্দ্রটি সারাক্ষণ পর্যবেক্ষণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (ময়মনসিংহ মহানগর) কাজী জাকিরুল হক তোহা।
তিনি মাঠে থেকে পরিস্থিতি তদারকি করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করেন।

দলীয় নেতাকর্মীদের মতে, ধানের শীষের এই বিজয়ে কাজী জাকিরুল হক তোহার সক্রিয় ও নিরলস ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

























