ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 44

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আজ “নবীন বরণ” অনুষ্ঠিত হয়েছে।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলে ফুলে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সদস্য অধ‍্যাপক ড.এম উমর আলী। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি, শিক্ষাবিদ, লেখক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাহমিদা ফারহানা খানম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস. এম. মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিপি, পিএসসি। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ‍্যাপক তাহমিনা ইয়াসমিন এবং আনোয়ারুল করিম।

বক্তারা মুসলিম স্কলার খারীযমী, হাইয়ানসহ বিখ‍্যাতদের পদাংক অনুসরণে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি একটি সুন্দর ও ইতিবাচক শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এসবের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীণ শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে প্রতিষ্ঠানের ছোটো শিক্ষার্থীবৃন্দ পরিবেশন করে অসাধারণ সুন্দর গান, নাটিকা ইত্যাদি।
সবমিলিয়ে এক উৎসব মুখর ও তাৎপর্যপূর্ণ আয়োজনে নবীন শিক্ষার্থীদের নবযাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬