ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ। উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক

নাটোরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান-আ-লীগ বিএনপি সংঘর্ষ গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৯:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 176
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি সমর্থিত ২জন গুলিবিদ্ধ হয়েছে । রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে সাব্বির (২৪), পিতা- লুকমান হোসেন নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারো বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা এবং এ ঘটনায় ২ জন বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান-আ-লীগ বিএনপি সংঘর্ষ গুলিবিদ্ধ ২

আপডেট সময় : ০৯:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫