মিরসরাইয়ে নিখোঁজের ৩ দিনে পরেও বাড়ি ফেরিনি শিক্ষার্থী রাখি
- আপডেট সময় : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 126
মিরসরাইয়ে নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক শিক্ষার্থী বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। ৩ দিন পার হয়ে গেলোও বাড়ি ফেরিনি সেই।
গত সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া জাহিদিয়া মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয় বলে পরিবার থেকে জানানো হয়েছে। এই ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়রি করেছে নিখোঁজ শিক্ষার্থী রাখির পিতা নাছির উদ্দীন।
নাছির উদ্দিন জানান, বাড়ি থেকে মাদ্রাসায় আসার সময় রাখিকে অপহরণ করেছে। রাখি দশম শ্রেণিতে উঠছে এবার। ১ বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো। নাছির উদ্দিন বলেন,’তার ছোট মেয়ে, নিখোঁজের পর থেকে অনেক জায়গায় খোঁজা খোঁজি করেও সন্ধান মেলেনি।’
এবিষয়ে কথা বলার জন্য বড়তাকিয়া জাহিদিয়া মাদ্রাসা অধ্যক্ষ মো. আলাউদ্দিনকে একাধিকবার ফোন দিলে তিনি কল রিসিভ করেনি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।নিখোঁজের পর থেকে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে



















