‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 22
ময়মনসিংহ প্রতিনিধি:
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে এবং Protigga-এর সার্বিক সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। এছাড়া আনন্দমোহন কলেজের অধ্যক্ষ এ.কে.এম সামসুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজক ও অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি অভিযান নয়; এটি প্রত্যেক নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। নিজেদের অবস্থান থেকে সবাই সচেতন হলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
আয়োজনে: জেলা প্রশাসন, ময়মনসিংহ
সার্বিক সহযোগিতায়: Protigga









