ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

রামিসাসহ সকল ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 94
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

রামিসাসহ দেশে ঘটে যাওয়া সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহের উদ্যোগে নগরীর টাউন হল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

সমাবেশে প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহের সভাপতি মামুন মিয়া বলেন, “ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। রামিসাসহ সকল ধর্ষণের ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাজের সকল মানুষকে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

“চল যাই যুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে” এবং “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই” স্লোগানে মুখরিত ছিল পুরো কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামিসাসহ সকল ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬