ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রূপগঞ্জে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; আতঙ্কে স্থানীয় হিন্দু সম্প্রদায়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 208
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রী রক্ষাকালী মন্দির–এ রোববার মধ্যরাতে সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্দির কমিটির সভাপতি কালিপদ চন্দ্র দাস জানান, রাত সাড়ে ১১টার দিকে ৮–১০ জন দুর্বৃত্ত লোহার পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরে প্রবেশ করে। তারা সরস্বতী প্রতিমা ভাঙচুর করে এবং চেয়ার, পাতিল, বৈদ্যুতিক তার ও লাইটসহ বিভিন্ন সামগ্রী তছনছ করে। প্রতিমার গায়ে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগও করেন তিনি।

ভাঙচুরের পর হামলাকারীরা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিলে মন্দিরের ভেতরের আসবাব ও উপকরণ পুড়ে যায়। আগুন ও শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মন্দির কমিটির দাবি, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাব এলাকার জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে আগে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রূপগঞ্জে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; আতঙ্কে স্থানীয় হিন্দু সম্প্রদায়

আপডেট সময় : ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬