ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

লালবাগে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 159
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকার প্রতিনিধি

কলেরা থেকে সুরক্ষিত রাখতে রাজধানীতে শুরু হয়েছে ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইন-২০২৬। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আওতায় এলাকায় এলাকায় বিনামূল্যে দুই ডোজ কলেরার টিকা দেওয়া হবে।
রাজধানী লালবাগের বড় দায়রা শরীফে টিকা কেন্দ্র উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অন্যতম যুগ্ন আহবায়ক ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম,এ সময় তিনি বলেন নিজেকে সুস্থ রাখতে সবাইকে টিকা গ্রহণ করতে।সার্বিক সহযোগিতায় আরমান হোসেন বাদল আহ্বায়ক আজিমপুর বটতলা ইউনিট ২৬ নং ওয়ার্ড লালবাগ।
আগামী ২২ আগস্ট থেকে প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছাকাছি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক অথবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, কলেরা একটি পানিবাহিত সংক্রামক রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া জরুরি।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কলেরা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে টিকার দুই ডোজ গ্রহণ করে কলেরা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সচেতন হোন, নিরাপদ পানি পান করুন এবং কলেরা প্রতিরোধে টিকার দুই ডোজ গ্রহণ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লালবাগে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

আপডেট সময় : ০৯:৪৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬