ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

শেরপুরের সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম শেরপুর:
  • আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 154
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলার সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোন অপরাধপ্রবণতা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার নকশী, তাওয়াকুচা ও শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বিওপিতে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ, তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন। সেই সাথে সীমান্তে কোন ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরের সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫