ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা সরব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 203
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে আজ ময়মনসিংহ জেলায় নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রশাসনের বাধা উপেক্ষা করে জেলা ও উপজেলার আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে সক্রিয় ভূমিকা রেখেছে।

ফুলপুর ও তারাকান্দায় সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ এর নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন মুখে কালো মাস্ক পড়ে শপথবাক্য গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি শেয়ার করা হয়। এছাড়াও দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নান্দাইলে মেজর জেনারেল (অব.) সালাম এর নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সদরে সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এর নির্দেশনায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে।
হালুয়াঘাটে ফারুক আহমেদ খান এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ শোক দিবস পালন করেছে।

ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ণ এর নেতৃত্বে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও আঠারোবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আলি হোসেন আলিফ লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করেছেন।

ফুলবাড়িয়া উপজেলায় জেলা ছাত্রলীগের পক্ষে অপু লাহেড়ী উদ্যোগে শোক দিবসের কর্মসূচি আয়োজন করা হয়। গফরগাঁওয়ে উপজেলা ছাত্রলীগ ও পাগলা থানা ছাত্রলীগ বিজয় ৭১ ও গফরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুস্তাফিজুর ভাষানী বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন এবং নিজেও শ্রদ্ধা জানিয়েছেন। জেলা যুবলীগের সদস্য গোলাম মোস্তফা শামীম ফেসবুকে লিখেছেন:

> “বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব।”

শোক দিবসকে কেন্দ্র করে ময়মনসিংহের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় ভূমিকা আর কর্মসূচি প্রমাণ করেছে, সংগঠনটি আজও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে সরব ও সক্রিয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা সরব

আপডেট সময় : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫