সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু
- আপডেট সময় : ০৩:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 14
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার দুর্ঘটনায় পা হারানো তরুণ সাগরের পাশে দাঁড়িয়েছেন সমাজের মানবিক মানুষরা। একটি মানবিক আবেদনের প্রেক্ষিতে তাকে একটি হুইলচেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা জননেতা মোহাম্মদ সালাউদ্দিন তিতু।

জানা গেছে, মানবিক ব্যক্তি আলি ইউসুফ তার ফেসবুক টাইমলাইনে সাগরের করুণ পরিস্থিতি তুলে ধরে একটি পোস্ট দেন। সেই পোস্টটি নজরে আসার পরই সালাউদ্দিন তিতু সাগরের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি তার প্রতিনিধির মাধ্যমে আগামীকাল সকালে সাগরের বাসায় একটি নতুন হুইলচেয়ার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।
উল্লেখ্য, গত রমজান মাসে কৃষ্টপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে সাগর তার দুটি পা হারান। এরপর থেকে তিনি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।
সাগরের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য মোহাম্মদ সালাউদ্দিন তিতুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।


















