ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাভারে দুই যুবককে কুপিয়ে জখমঃ ভেকুচালককে ‘ছাত্রদল’ বানিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 1632
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

।

সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার পর আহতদের পরিবার সংবাদ সম্মেলন করেছে। শনিবার (২১ জুলাই) বিকেলে আকরাইন বালুর মাঠে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শরীফুল ইসলামের বাবা ফজল আলী শেখ হামলার নেপথ্যে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানান এবং তার ছেলেকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ফজল আলী শেখ বলেন, “আমার ছেলে তো ফাইভ পাশও করেনি, ছাত্রদল করবে কিভাবে? সে পেশায় একজন ট্রাক চালক, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।” তিনি অভিযোগ করেন, গত ১৯ জুলাই সন্ধ্যায় শরীফুল ইসলাম ও তার বন্ধু রবিউল ইসলাম রবিন খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে অবস্থান করছিলেন। তখন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রবিউল ইসলামও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত শরীফুল ইসলাম (২৪) পেশায় ভেকু চালক এবং রবিউল ইসলাম রবিন (২৫) পেশায় রাজমিস্ত্রি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের কেউই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। তবুও হামলার পর কিছু মহল থেকে তাদেরকে ‘ছাত্রদল কর্মী’ বলে প্রচার করা হচ্ছে, যা নিয়ে এলাকাবাসী ও পরিবারের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল নেতা সুজন বলেন, “এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তবে যেখানে আহতের পরিবার বলছে তার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেখানে কেউ তাদের ছাত্রদল কর্মী বানিয়ে প্রচারণা চালাচ্ছে কেন? কারা এই নাটকের পেছনে, তাদের উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা জরুরি। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার দাবি করছি।”

ঘটনার পর থেকে এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার এবং এই ধরনের গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে দুই যুবককে কুপিয়ে জখমঃ ভেকুচালককে ‘ছাত্রদল’ বানিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

আপডেট সময় : ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫