ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান

নাজমুল হাসানঃ
  • আপডেট সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 113
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১২ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৭,৮৯৬টি আবাসিকসহ মোট ১৮,১২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪২,৮৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১,১৪,৪০,৮৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫২.৩৫ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৯২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোমবার বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান

আপডেট সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫