ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে জাল নোটসহ যুবক আটক, পালিয়েছে নারী সহযোগী ময়মনসিংহে বজ্রপাতে দুই জনের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, এক সপ্তাহ ক্লাস-পরীক্ষা স্থগিত ময়মনসিংহে হাম রোগীর চাপ বাড়ছে, এক দিনে ভর্তি ৩৬ পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি সংকটে বিকল্প পথের আহ্বান, সরকারের কাছে ১৩ দফা সুপারি হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ‘মুজিবনগরে সরকার গঠন না হলে আমরা স্বাধীনতা আনতে পারতাম না’ মমেক ছাত্রাবাসে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ২, গুরুতর একজন ঢাকায় রেফার; আটক ১

সৌদি আরবে পৌঁছেছেন ৩২৬৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 112
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩২৬৯ জন হজযাত্রী। হজ পোর্টালের ফ্লাইট সিডিউলের সর্বশেষ তথ্যমতে এ কথা জানা গেছে।

বুধবার মোট ১৩ টি ফ্লাইটে প্রায় সাড়ে ৫ হাজার যাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। আগের দিন মঙ্গলবার মোট ৭টি ফ্লাইটে ২৮১৯ জন ও বুধবার একটি ফ্লাইটে ৪৪০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে, যাতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইনস ২৩২টি প্রাক্-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহণ করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে এ বছর হাজিদের জন্য লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদি আরবে পৌঁছেছেন ৩২৬৯ হজযাত্রী

আপডেট সময় : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫