সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে জুয়ার আসরে অভিযান, ৬ জুয়াড়ি গ্রেফতার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 70
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) হালুয়াঘাট উপজেলা-র ১১ নম্বর আমতৈল ইউনিয়নের সোয়ারিকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানা পুলিশ এ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা নং-২৫, তারিখ: ৩১/০৩/২০২৬ খ্রিষ্টাব্দ, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।




















