ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদলের নির্বাচনী অঙীকার ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 335
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদল তার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তার ঘোষিত অঙ্গীকারে সুশাসন ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওয়ার্ড অফিসে ঘুষ ও দালাল মুক্ত সেবা নিশ্চিত করা এবং সকল উন্নয়ন কাজের হিসাব জনসম্মুখে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
২৬ নং ওয়ার্ডের দীর্ঘদিনের গ্যাস সমস্যাকে অন্যতম প্রধান সংকট হিসেবে উল্লেখ করে আরমান হোসেন বাদল বলেন, এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে, যাতে মা-বোনদের দুর্ভোগ লাঘব হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ডের সুষম বণ্টন নিশ্চিত করার কথাও জানান তিনি।
মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন তিনি।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার, মশা নিধন কার্যক্রম জোরদার এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তার প্রতিশ্রুতি দেন প্রার্থী। এছাড়া ভাঙা রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপনের কথাও উল্লেখ করেন।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, কোচিং ও কারিগরি প্রশিক্ষণ উদ্যোগ এবং যুবকদের কর্মসংস্থানে দিকনির্দেশনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সহায়তা নিশ্চিত করা, সরকারি ভাতা ও ত্রাণ বণ্টনে স্বচ্ছতা বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার রক্ষার অঙ্গীকার করেন।
ডিজিটাল ও আধুনিক ওয়ার্ড গঠনের লক্ষ্যে অনলাইনে অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু এবং নাগরিক সেবার তথ্য সহজলভ্য করার কথাও তার ঘোষণায় উঠে এসেছে।
আরমান হোসেন বাদল বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও সমর্থনই হবে আমার শক্তি।”
২৬ নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা—ঘোষিত এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, স্বচ্ছ ও উন্নত ওয়ার্ড প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদলের নির্বাচনী অঙীকার ঘোষণা

আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬