ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কেরানীগঞ্জে ‘রকি গ্রুপের’ বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 183
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | কেরানীগঞ্জ, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে ‘রকি গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি করে কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।

অভিযোগকারী মোছা. জিয়াসমিন আক্তার (৩২) জানান, গত ২১ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার বন্দ ডাকপাড়া এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি।

লিখিত অভিযোগে জিয়াসমিন আক্তার উল্লেখ করেন, সেদিন তিনি তার ১৭ মাস বয়সী মেয়েকে চিকিৎসকের কাছে দেখিয়ে ওষুধ কেনার জন্য বাইরে বের হন। রাত প্রায় ৯টার দিকে ডাকপাড়া এলাকায় একটি সাইকেল ও রিকশার গ্যারেজের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন।

অভিযোগে তিনি দাবি করেন, অভিযুক্তরা ধারালো অস্ত্রের মুখে তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ১ ভরি ২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জিয়াসমিন আক্তার তার অভিযোগে আরও বলেন, অভিযুক্তদের মধ্যে ‘রকি’ নামে এক ব্যক্তিকে তিনি শনাক্ত করতে পেরেছেন। এছাড়া রকির এক আত্মীয় ও আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ছিনতাইয়ের পর অভিযুক্তরা দ্রুত রিকশাযোগে সাজেদা হাসপাতালের দিক দিয়ে চলে যায়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে সাথে একশন নিয়েছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি সে সময় । তবে অভিযোগটি আসামিকে ধরার জন্য তদন্ত জারি চলছে।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Si রহমান 01712918526,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ‘রকি গ্রুপের’ বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬