মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 19
নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার বাবুবাজারে বিশিষ্ট সংগঠক ও সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাকের মমতাময়ী মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাবুবাজারে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। পরে মরহুমার জীবন, কর্ম ও পরিবারের প্রতি তার অবদানের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফরিদুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ.বি.এম পারভেজ রেজা, সমিতির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কালু, হাজী শাহ আলম এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বক্তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বাবুবাজার জামে মসজিদের খতিব মুফতি জিয়া বিন নূর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলাউদ্দিন আলা, হাবিব, শাহজাহান, মো. সোহাগ আহমেদ, আকরাম, মুন্না, রাজা, স্বপন আজিজ, আল-আমিন, মাজেদসহ আরও অনেকে।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়















