ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১ ময়মনসিংহে খাল পুনঃখননে বেঁচে যাওয়া ৬৮ লাখ টাকা ফেরত দিল প্রশাসন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ, শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিবাদ ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 59
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নতুন একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম—‘ব্রয়লার চিকেন পার্টি’ (Broiler Chicken Party)

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ বলে কটাক্ষ করার অভিযোগে ভাইরাল হওয়া একটি অডিওকে ঘিরে মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন জেন-জি প্রজন্মের শিক্ষার্থীরা। “We are not insulted, We are awakened” (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা পেজটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিকেল ৬টা পর্যন্ত পেজটিতে প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হয়েছেন।

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানানো হচ্ছে। আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিয়ে ছড়িয়ে পড়া বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ হিসেবেই ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ বলে জানা গেছে।

পেজটিতে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, মিম, ভিডিও ও পোস্ট প্রকাশ করা হচ্ছে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, এই উদ্যোগটি ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-এর আদলে গড়ে উঠেছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দেশটিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে। পরে সেটি বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগে অনিয়মের বিরুদ্ধে বৃহত্তর অনলাইন আন্দোলনের রূপ নেয়।

বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’ কতটা প্রভাব ফেলতে পারে, তা এখনই বলা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ইতোমধ্যে তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ, শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিবাদ ভাইরাল

আপডেট সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬