সংবাদ শিরোনাম ::
দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:১৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 63
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকার আকিজ সিএনজি পাম্পে গ্যাস সংকট নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এক প্রকৌশলীর বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা ভাঙার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, পাম্পটিতে অতিরিক্ত অর্থের বিনিময়ে সিরিয়াল ছাড়াই গ্যাস নেওয়ার সুযোগ দেওয়া হয়। এছাড়া রাতের আঁধারে অবৈধভাবে লড়িতে (কন্টেইনারে) গ্যাস পাচার করা হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী চালকদের দাবি, গ্যাস নিতে আসা সাধারণ চালকদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করা হয়। এতে দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি এর আগেও একাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণ করেছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।






















