ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ।

আব্দুল হামিদ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 32
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার একটি মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর শাহ মোস্তফা (রহ.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সদরুল ইসলাম মাসুমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, আর্থিক লেনদেনে অসঙ্গতি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ, দাতা সদস্য করার নামে টাকা নেওয়া এবং এসব অর্থের যথাযথ হিসাব না দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অভিযুক্তের কর্মকাণ্ডে এলাকায় বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারী হাজী ইব্রাহিম মোহাম্মদ মকবুল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মাওলানা সদরুল ইসলাম মাসুমের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ।

আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬