ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকার সংগঠক কবির হোসেন কবির ডিজেসির উপদেষ্টা মনোনীত চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত ময়মনসিংহে পরিকল্পিত নগর উন্নয়ন নিয়ে মউকের মতবিনিময় সভা ময়মনসিংহে জুলাই গণঅভ্যুথান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর

পুরান ঢাকার সংগঠক কবির হোসেন কবির ডিজেসির উপদেষ্টা মনোনীত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 15
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সুপরিচিত সংগঠক, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব কবির হোসেন কবিরকে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সভাপতি ইকরামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কবির হোসেন কবিরকে উপদেষ্টা হিসেবে অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কবির হোসেন কবির বর্তমানে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের সভাপতি, ধোলাইখাল পুকুরপাড় মার্কেট সমিতির সভাপতি, ঢাকা জেলা ট্রাক ও পিকআপ মালিক সমিতির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। এছাড়া তিনি ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে পুরান ঢাকার ৪১ নম্বর ওয়ার্ডসহ নারিন্দা ও ধোলাইখাল এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তাকে ডিজেসির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, ডিজেসির উপদেষ্টা মনোনীত হওয়ায় কবির হোসেন কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওল্ড ঢাকা নাগরিক সমাজের সভাপতি হাজী আব্দুর রউফ এবং মহাসচিব মো. মাহতাবউদ্দিন সানি মাহতাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুরান ঢাকার সংগঠক কবির হোসেন কবির ডিজেসির উপদেষ্টা মনোনীত

আপডেট সময় : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬