ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ। কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া দশ বছরে মাইজিপি: গ্রামীণফোনের ডিজিটাল সেবায় নতুন মাইলফলক কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ডিএসসিসি ৪১ নং ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান সফল সংগঠক কবির হোসেন কবির পুরান ঢাকার সংগঠক কবির হোসেন কবির ডিজেসির উপদেষ্টা মনোনীত চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী

কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 35
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল হামিদ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য, সমাজকর্মী ও সাংবাদিক মো. আব্দুস সালাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়। তিনি দেশের স্থিতিশীলতা, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে ইসলাম ধর্মের শিক্ষক হযরত আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ।

আপডেট সময় : ০৫:৪০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬