ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 64
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি দক্ষিণ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান-এর সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ও এসআই মহরম আলী সঙ্গীয় ফোর্সসহ দুটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দোলেশ্বর এলাকার বাসিন্দা এবং পুলিশের তথ্যমতে, কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

অন্যদিকে, পৃথক অভিযানে ২১ সেপ্টেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাজীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন মুন্না (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা জেলা ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকেই দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬