ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, আহ্বায়ক রাব্বানী ও সদস্য সচিব শিশির শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৫৪৮২ টাকা মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, আহ্বায়ক রাব্বানী ও সদস্য সচিব শিশির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 53
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচনী প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বোরহান উদ্দিন রাব্বানী এবং সদস্য সচিব হয়েছেন আব্দুল আজিজ শিশির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নড়িয়া উপজেলা প্রেসক্লাবে। শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ৫ সদস্যের নির্বাচনী কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীন, সাংগঠনিক সম্পাদক বিএম ইসরাফিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রচার সম্পাদক জামাল মল্লিক, কার্যনির্বাহী সদস্য ইসহাক মাদবর ও আব্দুল বারেক ভূঁইয়া। এ ছাড়া নড়িয়া উপজেলার সাংবাদিকরাও সভায় অংশ নেন।

গঠিত পাঁচ সদস্যের নির্বাচনী প্রণয়ন কমিটির আহ্বায়ক বোরহান উদ্দিন রাব্বানী ও সদস্য সচিব আব্দুল আজিজ শিশির। কমিটির অন্য সদস্যরা হলেন মফিজুর রহমান রিপন, জাহাঙ্গীর ছৈয়াল ও মো. আলমগীর হোসেন আলম।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে। পাশাপাশি এক মাসের মধ্যে সদস্যদের যাচাই-বাছাই সম্পন্ন করে নির্বাচনী ইলেকশন কমিটি গঠন করা হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, আহ্বায়ক রাব্বানী ও সদস্য সচিব শিশির

আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬