ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

শীতের তীব্রতা কম, তাপমাত্রা বাড়ার প্রবণতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 118
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে শীত সাধারণত দেরিতে আসে এবং এর অনুভূতিও তুলনামূলক কম থাকে। এর বিপরীতে, দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আশ্বিনের শেষ দিক থেকেই শীত পড়তে শুরু করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এ বছর এখন পর্যন্ত দেশের কোথাও তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি। কেবল একদিন তেঁতুলিয়ায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এ বছর শীতের তীব্রতা এখনো কম।

গত ডিসেম্বরের শেষ দিকে শীত কিছুটা তীব্র হয়। কয়েক দিন তীব্র থাকার পর তা আবার কমে আসে। সেই সময় ঘন কুয়াশাও ছিল কয়েক দিন। শীতের এই ওঠানামা চলতে থাকে—কখনো কমে, কখনো বাড়ে। সম্প্রতি তিন দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর গতকাল রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার উত্তরের কিছু এলাকা বাদে দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিছু জায়গায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শীতের তীব্রতা কম, তাপমাত্রা বাড়ার প্রবণতা

আপডেট সময় : ০৬:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫