বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ যে দেশের মানুষের চাইতে জমির দাম বেশি।
- আপডেট সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / 111
লালমনিরহাট জেলা সদর বিডিআর গেট নামক এস্থানে রেলের অপরিত্যাক্ত মাটি তে, কর্ম মুখর সাধারণ জনগণের কর্মস্থল কে দুমরে মুচড়ে দিয়েছে লালমনিরহাট রেলওয়ে কর্মকর্তা কর্মচারী গণ।
ঘটনা স্থল পরিদর্শনে দেখা যায় যে ১০ টির উপর পাকা দোকান, ৫০ টির উপর কাঁচা দোকান ভেঙে চুড়ে তসনস করে দিয়েছে তারা লালমনিরহাট রেলওয়ে কর্মকর্তা গণ কম করে ৭০ টি পরিবার ও ৫০০শোর উপর নিম্ন বৃত্ত খেটে খাওয়া মানুষকে বিশন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কাল তারা তাদের পরিবারের মুখে কি তুলে দিবে তা নিয়ে তারা আজ চিন্তিত পেরেশান,
ক্ষতি গ্রস্ত সাধারণ ব্যাবসাহিদের সাথে সাংবাদিকরা কথা বললে তাঁরা সাংবাদিক দের জানান কি অপরাধ আমাদের আমাদের পেটে লাথি মারছে তাঁরা,পুর্ব কোন নোটিশ ছাড়া হায়নার মতো আমাদের ব্যাবসা প্রতিষ্ঠানের উপরে আক্রমণ করেছেন তারা, বলটু জার, দিয়ে ভেঙে দিলো আমাদের প্রতিষ্ঠান, এর নাম যদি স্বাধীনতা হয় তার প্রয়োজন নেই আমাদের মতো খেটে খাওয়া সাধারণ ব্যাবসাহিদের আমরা আমাদের পরিবার নিয়ে দুইবেলা দুই মুঠো ভাত খেয়ে শুধু বাঁচতে চাই। এ এলাকার সাধারণ জনগণ ও ব্যাবসাহিগন সরকার প্রধান ডাঃ মুহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে বলেন, জমির জায়গায় জমি রইবে পরে এরা কারা দখলদার জুলুম বাজ,সেজেছে তারা আজ জমিদার, এমন ভূমি মিলিবে কোথায় যেথায় জমিন নয় মানহুষের মুল্য রয়।














