ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সাবেক উপদেষ্টা ও আইজিপি এম আজিজুল হক ইন্তেকাল করেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 149
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.

সাবেক আইজিপি এম আজিজুল হক (৮৪) আজ বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ভোর সাড়ে তিনটায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তিনি ১৯৬৫ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগদান করেন। পুলিশ একাডেমী থেকে প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার, সিলেট, এসডিপিও, মৌলভীবাজার; অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ ও ঢাকা জেলা; পুলিশ সুপার, পাবনা ও এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং ডিআইজি হিসেবে এপিবিএন; চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জ; স্পেশাল ব্রাঞ্চ; ডিএমপি, কমিশনার ও প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।

মরহুম এম আজিজুল হক ২২ এপ্রিল ১৯৯৬ সালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন ।

তিনি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ।

মরহুম এম আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুর জেলার সদর থানাধীন ঝিলটুলি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন ।

মরহুমের জানাযা আজ বুধবার বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ; বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান; বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং স্পেশাল ব্রাঞ্চের পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মরহুমকে আজ বাদ আছর রাজধানীর উত্তরায় কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুমের তিন ছেলের মধ্যে বড় ছেলে আসিফ আজিজ স্ট্যান্ডাড চাটার্ড ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, মেজ ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান পুলিশ কমিশনার ও ছোট ছেলে ডা. তৌফিক আজিজ মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক : সাবেক আইজিপি এম আজিজুল হকের মৃত্যুতে বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান আজ বুধবার এক শোক বার্তায় মরহুম এম আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইনামুল হক সাগর পিপিএম-সেবা
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)
বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
মোবাইল: ০১৩২০০০০২৮২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক উপদেষ্টা ও আইজিপি এম আজিজুল হক ইন্তেকাল করেছেন

আপডেট সময় : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫