আদিবাসীদের উপর অতর্কিত হামলা এই ঘটনায় সাংবাদিকসহ ১২জন আহত।
- আপডেট সময় : ১০:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 174
রাজধানীর মতিঝিলের এনসিটিবি সংলগ্ন মেট্রোরেলের নীচে স্টুডেন্টস ফর সভারেন্টি ও সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার সংঘর্ষে এক সাংবাদিক ও আদিবাসীসহ এখন পর্যন্ত ১২জন আহত হয়েছে।আহতরা হলেন, রূপায়া(২৪),ইসাবা(২৫),রেংইয়ংরূ(২৭),ধন জেত্রা(৩২),সৈয়দ আওলাদ (৪৫), জুয়েল মারার্ক (৩৮) ডিবিসি টিভির রিপোর্টার, মারিয়া নওমি(১৮), সৈলি (২৫), মিশাল(২৪), আরতি (২৬),টনি (২৮),ও শান্তিময় চাকমা (২৭) ।
বুধবার(১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শান্তিময় চাকমা জানান,আমরা রাজু ভাস্কর্য থেকে শান্তিপূর্ণ ভাবে যাওয়ার পথে কিছু লোক লাঠি সোটা নিয়ে অতর্কিত আমাদের উপর হামলা চালায় এতে আমরা আহত হই।আমাদের দাবি আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়া পাঠ্য বয়ে সঠিক ইতিহাস তুলে ধরা হলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে আদিবাসীসহ এক সাংবাদিক আহত হয়ে এসেছে তাদেরকে জরুরিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।














