ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

সূত্রাপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে সুপারভাইজার নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 116
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সূত্রাপুরে ভিক্টোরিয়া পার্কের সামনে পার্কিং করার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে বেলায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আজমেরি পরিবহন বাসের সুপারভাইজার ছিলেন।

সোমবার (৫ মে) রাত পৌনে ১২টা দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাশেদ ইসলাম বলেন, গতরাতে ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাস ধোয়া মোছার কাজ করছিলেন বেলায়েত। এ সময় অন্য একটি বাস পেছনে পার্কিং করার সময় বেলায়েতকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় হাসপাতাল থেকে ঘাতক গাড়ির চালক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। বিষয়টি সূত্রাপুর থানা পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সূত্রাপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে সুপারভাইজার নিহত

আপডেট সময় : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫