ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু

মোয়াজ্জেম হোসেন,
  • আপডেট সময় : ০৬:৫৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 143
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের একটি দ্বিতল ভবন থেকে ইমরান মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ প্লান্ট থেকে তামা, স্টি,ল লোপাটের ঘটনায় মামলা দায়েরের পর বিদ্যুৎ প্লান্টের ওয়েল্ডিং ফোরম্যানের মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোন্দা গ্রামের তুহিন মৃধার দ্বিতল ভবনের দোতলায় থাকা দুটি রুমে ইমরান তার ভাইসহ বসবাস করতেন। রাতের খাবার শেষে দু’জন নিজেদের রুমে যান। এক পর্যায়ে ইমরানের স্ত্রী তাকে ফোন দিয়ে সাড়া না পেয়ে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। ইমরানের ভাই ঘরে গিয়ে দেখতে পান, ইমরান ঝুলে আছেন। তৎক্ষণাৎ পরিবারের সদস্যদের সহায়তায় ইমরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পাঠানো হয়েছে। ইমরানের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫