ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাহরুখ একজন নারীবাদী’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 117
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেতা শাহরুখ খানের অনুরাগীর সংখ্যাটা কম নয়। শুধু অভিনয় নয়, তার ব্যক্তিত্ব, কথাবার্তা, আচরণের ভক্তও অনেক। বিশেষ করে নায়কে মুগ্ধ আট থেকে আশির নারীরা। 

শুধু পর্দায় প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলা নয় বাস্তবেও মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল শাহরুখ। যে কারণে অভিনেতাকে নারীবাদী তকমা দিয়েছেন ‘জওয়ান’ সিনেমার গায়িকা রাজা কুমারি।

এর নেপথ্যে একটি ঘটনাও শেয়ার করেছেন তিনি।

লস অ্যাঞ্জেলেস থেকে বলিউডে কাজ করার স্বপ্ন দেখছিলেন রাজা কুমারি। ভেবেছিলেন, বলিউডের কোনও ছবিতে মূল গায়ক হিসেবে গান গাইবেন তিনি। কিন্তু এক সঙ্গীত পরিচালক তাকে না করে দিয়েছিলেন।

সেই পরিচালক বলেছিলেন, “প্রধান চরিত্র পুরুষ। সেখানে একজন নারী কীভাবে প্রধান গান গাইবেন!” কিন্তু ‘জওয়ান’ ছবিতে গান গেয়ে সেই অভিজ্ঞতা বদলে যায় রাজা কুমারির।

সেই সিনেমার মৌলিক গান গাওয়ার জন্য তাকেই বেছে নিয়েছিলেন শাহরুখ।

রাজা কুমারি বলেছেন, “শাহরুখ খানই একমাত্র এ ধরনের ছবিতে কাজ করতে পারেন। এই ছবি নারীদের অগ্রগতির কথা তুলে ধরে। সিনেমার মূল গানেও নারীর কণ্ঠ ব্যবহার করা হয়েছে।”

তাহলে কি শাহরুখ একজন পুরুষ নারীবাদী? এই প্রশ্নের উত্তরে রাজা কুমারী বলেন, “অবশ্যই শাহরুখ একজন নারীবাদী। ”

২০২৩ সালে পরপর মুক্তি পেয়েছিল শাহরুখের তিনটি ছবি। তার মধ্যে অন্যতম হল ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। ছবিতে নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সান্য মলহোত্র, বিজয় সেতুপতিও অভিনয় করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘শাহরুখ একজন নারীবাদী’

আপডেট সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫