ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

ইসরায়েলি হামলায় কয়েক ঘণ্টায় শেষ ৮০ ফিলিস্তিনির জীবন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 167
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বুধবার (১৩ মে) ভোর থেকে ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে।

গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এতে করে সেখানকার মানুষ অনাহারে জীবনযাপন করছেন। কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি। এতে করে নিমিষে ক্ষুধার্থ ক্লান্ত এসব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুধুমাত্র আজকে ৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়ে বলেছে, “আজ ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় শহীদের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। যারমধ্যে উপত্যকার উত্তরাঞ্চলের ৫৯ জন রয়েছেন।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জেমস বেইস কাতারের রাজধানী দোহা থেকে জানিয়েছেন, হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এ সাংবাদিক বলেছেন, তিনি দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফকে জিজ্ঞেস করেছিলেন যুদ্ধবিরতির আলোচনা কেমন চলছে। জবাবে তিনি জানান, এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে ঠিক কতটা অগ্রগতি হয়েছে সেটি স্পষ্ট করেন তিনি।

স্টিভ উইটকোফ কাতারের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালাচ্ছেন। তিনি তার সঙ্গে কয়েকজন ইসরায়েলি জিম্মির আত্মীয়কে নিয়ে গেছেন। যারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্র গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা চালালেও যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন তিনি যুদ্ধ থামাবেন না। তার এসব বক্তব্যের কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েলি হামলায় কয়েক ঘণ্টায় শেষ ৮০ ফিলিস্তিনির জীবন

আপডেট সময় : ০৪:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫