ফারাক্কা লং মার্চ দিবসে বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 176
ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকার বাংলামটরে বাংলাদেশ কংগ্রেসের আয়োজনে আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকাজী রেজাউল হোসেন।
তিনি বলেন, “ফারাক্কা ব্যারেজের মাধ্যমে ভারতের পানি আগ্রাসন বাংলাদেশের জন্য এক নীরব বিপর্যয়। কৃষি, নদী ও জীববৈচিত্র্য ধ্বংসের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, “মাওলানা ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক লং মার্চ ছিল সাহসিকতার প্রতীক। ফারাক্কা চুক্তি পুনর্বিবেচনা এবং নদী রক্ষায় একটি জাতীয় ঐক্য গড়ে তোলার সময় এখনই।”
আলোচনা সভা শেষে একটি গণমিছিল বের করা হয়, যা বাংলামটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজার ঘুরে পুনরায় বাংলামটরে এসে শেষ হয়। এতে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
























