ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সাম্য হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 116
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানা আবারও ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) দুপুর ১২টা থেকে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং তাদের বিচারের দাবি জানান।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে অবস্থান নেয়। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে। যদিও থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, সঠিকভাবে তদন্ত কাজ চলছে এবং ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ মে) বেলা ১২টায় থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেদিনও তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে থানা পুলিশের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে যান।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীরা এসেছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বিষয়টি বুঝিয়েছি। পরে তারা আমাদের কথা বুঝতে পারেন এবং চলে যান। এছাড়া এ ঘটনায় আমরা ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে’ জড়িত বাকিদের গ্রেপ্তারে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাম্য হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও

আপডেট সময় : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫