ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা জ্বালানি সংকটে রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

রাওয়ালপিন্ডিতে সাকিবদের ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 146
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লম্বা সময় পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারো ক্রিকেটে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। সব ঠিক থাকলে আজকের ম্যাচ দিয়েই ফিরতে পারেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তবে শঙ্কা তৈরি করেছে বৃষ্টি।

লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের টসের আগে শুরু হয় বৃষ্টি। পাশাপাশি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বজ্রপাতও হচ্ছে। নির্দিষ্ট সময়ে হয়নি ম্যাচের টস।

পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচের সময় রাওয়ালপিন্ডিতে বর্তমানে বৃষ্টি হচ্ছে। প্রশ্ন হচ্ছে বৃষ্টির কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে সাকিব আল হাসানের লাহোরের ভাগ্যে কী আছে?
বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে লাহোর। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার আছে পাঁচ নম্বরে। এমন অবস্থায় ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। যার ফলে ১০ পয়েন্ট নিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেবে সাকিবের লাহোর। বিপরীতে ৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাবর আজমের পেশোয়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাওয়ালপিন্ডিতে সাকিবদের ম্যাচ নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৩:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫