ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

৩৪৭টি মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 122
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত থেকে অবৈধপথে চোরাচালান করা বিপুল সংখ্যক বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার বিভাগ।

গ্রেপ্তারের নাম-নাফিস আহমেদ (২০)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩৪৭টি চোরাচালান করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোমবার (১৯ মে) দুপুরে শাহবাগ থানাধীন পরিবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ মে) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবি-সাইবার বিভাগের বরাত দিয়ে তিনি জানান, শাহবাগ এলাকায় ডিবি-সাইবারের (দক্ষিণ) একটি টিম বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন পরিবাগ এলাকায় ভারত থেকে অবৈধপথে চোরাচালান করা বিপুল সংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে। ওই সংবাদের ভিত্তিতে ডিবির আভিযানিক দল পরীবাগ এলাকায় কৌশলে অবস্থান নেয়। পরে দুপুরে মোতালেব টাওয়ার এলাকায় প্রাইভেটকার থেকে চোরাচালান করা মোবাইল ফোন আনলোড করার সময় ডিবির আভিযানিক দল ৩৪৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ নাফিস আহমেদকে গ্রেপ্তার করে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার নাফিস চোরাচালানকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে পলাতক আরো কয়েকজনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গেজেট চোরাচালান করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তার নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। চোরাকারবারি চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে ডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩৪৭টি মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫