শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা সরব
- আপডেট সময় : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / 204
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে আজ ময়মনসিংহ জেলায় নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রশাসনের বাধা উপেক্ষা করে জেলা ও উপজেলার আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে সক্রিয় ভূমিকা রেখেছে।
ফুলপুর ও তারাকান্দায় সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ এর নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন মুখে কালো মাস্ক পড়ে শপথবাক্য গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি শেয়ার করা হয়। এছাড়াও দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নান্দাইলে মেজর জেনারেল (অব.) সালাম এর নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সদরে সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এর নির্দেশনায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে।
হালুয়াঘাটে ফারুক আহমেদ খান এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ শোক দিবস পালন করেছে।
ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ণ এর নেতৃত্বে শোক র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও আঠারোবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আলি হোসেন আলিফ লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করেছেন।
ফুলবাড়ি
য়া উপজেলায় জেলা ছাত্রলীগের পক্ষে অপু লাহেড়ী উদ্যোগে শোক দিবসের কর্মসূচি আয়োজন করা হয়। গফরগাঁওয়ে উপজেলা ছাত্রলীগ ও পাগলা থানা ছাত্রলীগ বিজয় ৭১ ও গফরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুস্তাফিজুর ভাষানী বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন এবং নিজেও শ্রদ্ধা জানিয়েছেন। জেলা যুবলীগের সদস্য গোলাম মোস্তফা শামীম ফেসবুকে লিখেছেন:
> “বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব।”
শোক দিবসকে কেন্দ্র করে ময়মনসিংহের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় ভূমিকা আর কর্মসূচি প্রমাণ করেছে, সংগঠনটি আজও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে সরব ও সক্রিয়।

























